Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৩৮

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম

২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৩৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু মারা গেছে। এ নিয়ে গত মার্চ থেকে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মোট ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন এবং উপসর্গে ৬৪৫ জন প্রাণ হারিয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩২ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে ৯২৫ জন, যা নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন