Logo
Logo
×

জাতীয়

পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপন করবে পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপন করবে পুলিশ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা জোরদারে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (১ জুলাই) সকালে প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় পূর্বাচলে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে পুলিশের জন্য বরাদ্দকৃত ২৯.২১ একর জমির মধ্যে ১৮.৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন করা হবে। এ সময় প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন