খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি এ সফর করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরান সফর করবেন এবং জানাজায় অংশ নেবেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার নামাজ ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। ওই জানাজায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন অংশ নেবেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।



