Logo
Logo
×

জাতীয়

জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:৫০ পিএম

জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

আসন্ন জুলাই মাসেও দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান মূল্য বহাল থাকবে।

সোমবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা বহাল থাকবে। এর আগে গত ৩১ মে ২০২৬ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে একই মূল্য জুলাই মাসের জন্যও বহাল রাখা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান মূল্যহার ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন