Logo
Logo
×

জাতীয়

জুলাই থেকে নিয়মিত হবে মাদ্রাসা শিক্ষকদের বেতন: শিক্ষামন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:১৪ পিএম

জুলাই থেকে নিয়মিত হবে মাদ্রাসা শিক্ষকদের বেতন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়া হবে। একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষক সংকট থাকায় এ নিয়োগ জরুরি ছিল। তবে অন্তর্বর্তী সরকার বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না করায় মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বেতন দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, “সরকার গঠনের পর দেখা গেল ৫০১ কোটি টাকা প্রয়োজন, কিন্তু বাজেটে তা রাখা হয়নি। জুলাই থেকে বকেয়াসহ বেতন নিয়মিত দেওয়া হবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইসলামী শিক্ষায় যারা পড়াশোনা করছেন তাদের দল-মতের ঊর্ধ্বে উঠে জীবনযাপন করতে হবে। একই সঙ্গে সংসদে জামায়াত নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে শিক্ষার্থীদের মূল ইসলামের পথে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন