Logo
Logo
×

জাতীয়

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:২১ পিএম

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সফরসঙ্গীদের নিয়ে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪০ মিনিটে বেইজিং থেকে তাকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে যাত্রা করে। রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সিনিয়র নেতারা, সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরের উল্লেখযোগ্য দিক

মালয়েশিয়া সফর: ২১ জুন শুরু হয় তার প্রথম সরকারি বিদেশ সফর।

চীন সফর: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে দালিয়ান শহরে যান। পরে বেইজিংয়ে পৌঁছে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন।

চুক্তি ও সমঝোতা: বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক সই হয়। একই দিনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।

বিনিয়োগ সম্মেলন: ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে বক্তব্য দেন, যা যৌথভাবে আয়োজন করে সিসিপিআইটি ও বিডা।

বাণিজ্য ও বিনিয়োগ আলোচনা: চীনের বিভিন্ন শিল্পগোষ্ঠী ও প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন