Logo
Logo
×

জাতীয়

এইচএসসি পরীক্ষায় নকল ধরা পড়লে শিক্ষার্থী ও কেন্দ্রপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৫১ পিএম

এইচএসসি পরীক্ষায় নকল ধরা পড়লে শিক্ষার্থী ও কেন্দ্রপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্রপ্রধানকেও দায়ী করা হবে।

বুধবার (২৪ জুন) ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও জানান, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পরীক্ষকদের মূল্যায়ন নিশ্চিত করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনরায় যাচাই করা হবে। কোনো পরীক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন না করলে বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। সংসদে আগের পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন