Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১২৫ জন, যাদের মধ্যে ১৬০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন রাজশাহী, একজন চট্টগ্রাম এবং একজন ময়মনসিংহে ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৫৯০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৩ জনে।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৩ হাজার ৭৫৫ শিশুর মধ্যে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ১৭১ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ চার হাজার ৯২৬ জনে।

এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ হাজার ৭৪৩ শিশু। এর মধ্যে ৭৩ হাজার ৯৮৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৮৮৪ শিশু এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ১৩৬ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন