শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি এলাকায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:০২ পিএম
গাছপালা কর্তন ও নতুন লাইন তৈরির কাজের কারণে শনিবার (২০ জুন) চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, বড়বাজার ফিডার (দৌলোদিয়ার সরদার পাড়া, স্কুল পাড়া, ফায়ার সার্ভিস পাড়া, বঙ্গজ পাড়া) এবং নিউ মার্কেট ফিডার (বড়বাজার নিউমার্কেট এলাকা, মুক্তি পাড়া, থানা রোডের দুই পাশ, দৌলোদিয়ার দক্ষিণ পাড়া, কোরিয়া পাড়া) এলাকায় শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো সময় লাইন চালু হতে পারে, তাই সার্বক্ষণিক লাইন চালু হিসেবে গণ্য করা হবে।
অন্যদিকে ঝিনাইদহ ওজোপাডিকোর মহেশপুর বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহেশপুর উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় নতুন লাইন তৈরি ও গাছপালা কর্তন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।



