Logo
Logo
×

জাতীয়

রাজধানীর যানজট নিরসনে মহাখালী বাস ডিপো পূর্বাচলে সরানোর সিদ্ধান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:৪৭ পিএম

রাজধানীর যানজট নিরসনে মহাখালী বাস ডিপো পূর্বাচলে সরানোর সিদ্ধান্ত

রাজধানীর যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনালের বাসগুলোর ডিপো অস্থায়ীভাবে পূর্বাচলে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৫ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে তৃতীয় সভা শেষে এ তথ্য জানান যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান এবং রাজধানীর দুই সিটি কর্পোরেশনের প্রশাসকরা।

ড. হাদিউজ্জামান জানান, টার্মিনালকেন্দ্রিক যানজট কমাতে মহাখালী টার্মিনালের বাসগুলো শুধুমাত্র যাত্রী ওঠানামার সময় টার্মিনালে আসবে। অস্থায়ীভাবে পূর্বাচলে ডিপো স্থাপন করা হবে। একইভাবে সায়দাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও বিকল্প স্থান নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্থায়ী সমাধানের কাজও চলছে। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় ট্রাফিক সিগন্যাল চালু করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম জানান, সায়দাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে। গুলিস্তান থেকে টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হবে এবং হকারদের সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় রাস্তার ওপর যাতে বাস দাঁড়িয়ে না থাকে, সেজন্য পূর্বাচলে বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এ কাজে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন