Logo
Logo
×

জাতীয়

ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম

ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ঢাকায় অবস্থিত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, ভারতীয় হাইকমিশনারকে ডেকে নিয়ে বাংলাদেশ এ ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাতে পারে।

রোববার সন্ধ্যায় ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বৈঠকে অংশ নিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উপদেষ্টা জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে এবং প্রবেশে বাধা দেয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি দেশে ফিরে আসেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেন। তিনি জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন