Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:১৪ পিএম

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে এক শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন