Logo
Logo
×

জাতীয়

ইমিগ্রেশন জটিলতায় দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:৩৮ পিএম

ইমিগ্রেশন জটিলতায় দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার কারণে সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন। রোববার বিকাল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করেন। দিল্লি বিমানবন্দরে নামার পরই তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি নিজেই পাসপোর্ট ফেরত চান এবং ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার নাম নিরাপত্তাসংক্রান্ত একটি ওয়াচলিস্টে শনাক্ত হয়। এরপর অতিরিক্ত যাচাইয়ের জন্য তাকে বিমানবন্দরে আটকে রাখা হয়।

সূত্র জানিয়েছে, ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি কালোতালিকা থেকে তার নাম আগেই বাদ দেওয়া হয়েছিল। তবে সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে হালনাগাদ না হওয়ায় তার নাম সেখানে থেকে যায়। ফলে দিল্লি বিমানবন্দরে প্রবেশের সময় স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন