Logo
Logo
×

জাতীয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:১৪ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত চার থেকে ছয় লেনে উন্নীত করা হবে। কৃষক ও লবণচাষীরা যাতে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় বিএনপি সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে।

শনিবার ( ১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। 

তারেক রহমান বলেন, সদ্য বাজেট ঘোষণার পর বাজারে জিনিসের দাম বাড়েনি। যারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তারা সকলেই বলেছেন, ঘোষিত বাজেট গণমুখী বাজেট। অথচ যারা ৭১ সাল থেকে ৮৬, ৯৬ ও ২০০৮ সালে দেশের জনগণকে বিভ্রান্ত করেছিল, আবার তারাই গণমুখী বাজেটের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ করছে। এ দলটি জনগণের রাজনীতি করে না। এরা মিথ্যা টিকিট বিক্রি করে মানুষকে ঠকিয়ে ভোট নিয়ে ক্ষমতায় যেতে চায়। এখন কী আমরা ধরে নেব সিগারেট এবং মদের ট্যাক্স বাড়ানোই বিরোধী দল ক্ষুব্ধ হয়েছে।

কক্সবাজারের মাটি বিএনপির ঘাঁটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঘোষিত বাজেটে কিডনি ডায়ালাইসিস, হার্টের চিকিৎসা, বাইপাস সার্জারি, চোখের সানি চিকিৎসা সামগ্রীতে ট্যাক্স ফ্রি ও কমিয়েছি। আমরা দেশের স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনতে চাই।

তিনি আরও বলেন, দেশের লাখো কোটি মা-বোনদের স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। কৃষক কার্ডের জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। সরকার আগামী এক বছরে সারা দেশে পর্যায়ক্রমে ৪০ লাখ ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ করবে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন