Logo
Logo
×

জাতীয়

ক্রীড়া খাতকে পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাতে রূপান্তরের উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:০৭ পিএম

ক্রীড়া খাতকে পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাতে রূপান্তরের উদ্যোগ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্রীড়া খাতকে শুধু বিনোদন নয়, বরং ক্রিয়েটিভ অর্থনীতির অধীনে আয় ও কর্মসংস্থানমুখী একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে দেশের ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য দেন। অর্থমন্ত্রী জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। পাশাপাশি ১০টি জেলায় স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশা প্রস্তুত করা হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ জোরদারের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে। এতে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে সারা দেশ থেকে ১ লাখ ৬৮ হাজারের বেশি কিশোর-কিশোরী এই কর্মসূচিতে নিবন্ধন করেছে। এ লক্ষ্যে বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন