Logo
Logo
×

জাতীয়

ছয় নবজাতকের মৃত্যুতে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৩০ পিএম

ছয় নবজাতকের মৃত্যুতে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার বিকালে অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ সিদ্ধান্ত জানান।

গত বুধবার সকালে মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে ছটফট করতে করতে একে একে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না। পর্যাপ্ত আলো-বাতাসের অভাব, এসি ব্যবস্থার অনিয়মিত ব্যবহার এবং পরিবেশগত অব্যবস্থাপনা সেখানে বিদ্যমান ছিল। এছাড়া ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং গুরুতর অবস্থার পরও সময়মতো চিকিৎসাসেবা দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নবজাতকরা জন্মের পর সুস্থ ছিল এবং বিশেষ চিকিৎসার প্রয়োজন ছিল না। তবে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে যথাযথ চিকিৎসা ও জরুরি ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা দেখা দেয়। পাশাপাশি হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব এবং প্রশাসনিক ত্রুটির কথাও প্রতিবেদনে উঠে আসে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন