Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশি শান্তিরক্ষীদের ত্যাগে দেশের সম্মান রক্ষা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম

বাংলাদেশি শান্তিরক্ষীদের ত্যাগে দেশের সম্মান রক্ষা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, অনেক সময় তাদের ত্যাগ ও অবদান যথাযথভাবে উপলব্ধি করা হয় না।

সোমবার (৮ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)।

শামা ওবায়েদ জানান, আফ্রিকার বিভিন্ন দেশে সম্মেলনে অংশ নিয়ে তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের কাজের প্রশংসা শুনেছেন। তারা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন, অথচ দেশের মানুষ অনেক সময় তাদের অর্জন সঠিকভাবে উপলব্ধি করতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তিরক্ষীদের অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। একই সঙ্গে শান্তিরক্ষীদের পরিবারের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। প্রতিটি পরিবার তাদের প্রিয়জনকে দূর দেশে পাঠায়, নিরাপদে ফিরবেন কি না তা নিশ্চিত নয়, তবুও দেশপ্রেম থেকেই তারা এই দায়িত্ব পালনে সম্মতি দেন।

ভবিষ্যতেও শান্তিরক্ষীদের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের যেকোনো প্রয়োজনে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন