Logo
Logo
×

জাতীয়

হামে শিশু মৃত্যুর ঘটনায় ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা খারিজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:০৬ পিএম

হামে শিশু মৃত্যুর ঘটনায় ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা খারিজ

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করেছে আদালত। সোমবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ আদেশ দেন।

এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল মামলার আবেদন করেন। এতে ড. ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। বাদী শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, অন্তর্বর্তী সরকারের অবহেলা ও টিকা আমদানিতে জটিলতার কারণে বিদেশি ভ্যাকসিন বন্ধ হয়ে যায়, যার ফলে রোগ সারাদেশে ছড়িয়ে পড়ে। তিনি দোষীদের শাস্তি দাবি করেন, যাতে ভবিষ্যতে কোনো সরকার শিশুদের প্রতি অবহেলা না করে।

উল্লেখ্য, গত ২০ মে ইউনিসেফের সংবাদ সম্মেলনে প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকট বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করা হয়েছিল এবং পাঁচটি চিঠি দেওয়া হয়েছিল। তবে সে সময় স্বাস্থ্য উপদেষ্টা কোনো ব্যবস্থা নেননি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন