Logo
Logo
×

জাতীয়

ঈদ ছুটির আমেজে বাজারে ক্রেতা কম, বেড়েছে মুরগির দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:২৬ পিএম

ঈদ ছুটির আমেজে বাজারে ক্রেতা কম, বেড়েছে মুরগির দাম

পবিত্র ঈদুল আজহার ছুটির পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে। দোকানিদের দাবি, ঈদ শেষে অনেক আড়তদার ও পাইকার এখনো গ্রাম থেকে ফেরেনি। শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর পূর্ব রামপুরাসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায় এবং পাকিস্তানি মুরগির দাম ৩৫০ টাকা। তবে গরু ও খাসির মাংসের দোকান খোলা না থাকায় দাম জানা যায়নি।

মাছের বাজারে পাঙাস ও তেলাপিয়া প্রতি কেজি ২০০ টাকা, চাষের কই ২২০ টাকা, রুই ৩২০ টাকা, শিং ৩২০ টাকা এবং মৃগেল মাছ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বাদামি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায় এবং সাদা ডজন ডিম ১২০ টাকায়। আগে এগুলোর দাম যথাক্রমে ১৪০ ও ১৩০ টাকা ছিল।

সবজির বাজারে কচুমুখী প্রতি কেজি ৮০ টাকা, মূলা ৪০ টাকা, শসা ৪০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা এবং বেগুন ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাল কুমড়া প্রতি পিস ৫০ টাকা এবং লাউ ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন