Logo
Logo
×

জাতীয়

জিয়াউর রহমানের রাজনীতিই হোক আমাদের শপথ: প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৫:৫৬ পিএম

জিয়াউর রহমানের রাজনীতিই হোক আমাদের শপথ: প্রধানমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো ও মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। তাই তার শাহাদাতবার্ষিকীতে এটাই সবার অঙ্গীকার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তারেক রহমান বলেন, প্রতিবারের মতো এবারও শহিদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্মরণে বিএনপি বিভিন্নভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। দলটি যেহেতু দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তাই শুধু সরকার নয়, দলের প্রতিটি নেতাকর্মীকেও যার যার অবস্থান থেকে মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দেশ গঠনে নাগরিক হিসেবে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে বেলা ১১টার দিকে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তারা।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন