Logo
Logo
×

জাতীয়

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু নিয়ে যা জানা গেল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৪:১৬ পিএম

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু নিয়ে যা জানা গেল

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুতে গভীর শোক, ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ মে) সকালে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২ এ এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি প্রাথমিকভাবে ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ হিসেবে দেখা হচ্ছে। অভ্যন্তরীণ তদন্তের পাশাপাশি ফরেনসিক টিমও কাজ করছে। নার্সিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. নাহিদ ইয়াসমিন বলেন, “আমরা এ ঘটনায় গভীরভাবে ব্যথিত। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত এনআইসিইউতে স্থানান্তর করা হয়। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও গুরুতর শ্বাসকষ্টে তাদের বাঁচানো সম্ভব হয়নি।”

তিনি আরও জানান, এসি বন্ধ বা গ্যাস লিকেজের অভিযোগ সঠিক নয়। স্বজনদের অনুরোধে রাত ২টা থেকে ৩টা পর্যন্ত কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখা হয়েছিল, পরে আবার চালু করা হয়। সকাল ৬টার দিকে কয়েকজন নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে তাদের এনআইসিইউতে নেওয়া হয়।

চিকিৎসা ব্যয়ের অভিযোগ প্রসঙ্গে ড. নাহিদ ইয়াসমিন বলেন, আদ-দ্বীন হাসপাতাল একটি ফিলানথ্রপিক প্রতিষ্ঠান, এখানে অযথা আর্থিক চাপ সৃষ্টি করা হয় না; বরং প্রয়োজনীয় খরচ সম্পর্কে রোগীদের আগেই অবহিত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন