রাজধানীসহ সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আর হামে এক শিশুর হামে মারা গেছে।
মঙ্গলবার (২৬ মে) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ হিসাব সোমবার (২৫ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
এ নিয়ে গত ৭২ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৬৭ শিশু ও হাম শনাক্ত ৮৮ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ১০ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৫ শিশুই ঢাকা বিভাগের। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ২ এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু। তাদের মধ্যে ৩৬৬ জন শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (১৯৩), বরিশাল (১৫৭) ও রাজশাহী (৭৩) বিভাগ।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮১ জন হাসপাতাল থেকে ছুটিও পেয়েছেন।
গত ৭২ দিনে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৬ হাজার ২৩ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন। মোট হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের। এ ছাড়া এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ৪৮ হাজার ৮০০ জন।



