Logo
Logo
×

জাতীয়

হজে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হাজির মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০১:০৭ পিএম

হজে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় মক্কায় আরও তিনজন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে চলতি মৌসুমে মোট ৩০ জন বাংলাদেশি হাজির মৃত্যু হলো। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী।

হজ বুলেটিনে জানানো হয়েছে, নিহতরা হলেন— শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের মো. আফরান আলী, কাজীপুর, সিরাজগঞ্জের মো. আবদুর রহমান এবং রায়পুরা, নরসিংদীর মো. হারুন-উর রশীদ। তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

চলতি বছর মোট ৭৯,১৬৪ জন বাংলাদেশি হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯২৬ জন।

এদিকে মঙ্গলবার (২৬ মে) আরাফাত ময়দানে পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন