Logo
Logo
×

জাতীয়

ঈদুল আজহার টানা ছুটি শুরু সোমবার, সচল থাকবে জরুরি সেবা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:০১ এএম

ঈদুল আজহার টানা ছুটি শুরু সোমবার, সচল থাকবে জরুরি সেবা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই দীর্ঘ অবকাশেও জরুরি সেবা খাতের কর্মীরা ছুটির বাইরে থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ মে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহে নিয়োজিত কর্মীরা ছুটি পাবেন না। একইভাবে ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক সেবা এবং বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম সচল থাকবে।

এছাড়া দেশের সব হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা চালু থাকবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও দায়িত্বে থাকবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকিং খাতের লেনদেন ও এটিএম বুথ সচল রাখতে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম স্থবির না রাখতে সুপ্রিম কোর্ট আলাদা নির্দেশনা দেবে। তৈরি পোশাকসহ বেসরকারি শিল্প ও কলকারখানার ছুটি শ্রম আইন অনুযায়ী নির্ধারণ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

উল্লেখ্য, এবারের ঈদের ছুটি সমন্বয়ের জন্য সরকার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি অফিস বন্ধ থাকলেও এর বিনিময়ে গত ২৩ মে (শনিবার) ও আজ ২৪ মে (রোববার) অফিস খোলা রাখা হয়েছে। ফলে আজকের অফিস শেষে আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন