ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী রিয়াসাত ও সোপানের অকালমৃত্যুতে ডিবেট ফর ডেমোক্রেসির শোক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:১১ এএম
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজওয়াত তাওসিফ রিয়াসাত ও লাবিব ওয়াদি সোপানের অকালমৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। গত শুক্রবার (২২ মে ২০২৬) বিকেলে মুন্সীগঞ্জের দেওভোগে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে পনিতে ডুবে মৃত্যুবরণ করেন এই দুই তরুণ মেধাবী শিক্ষার্থী।
মেজর (অব:) মো: ফজলী মুকিত ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আসফিয়া তাসনিম নীতার দুই সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন রিয়াসাত। অন্যদিকে সোপান মুন্সীগঞ্জের বাসিন্দা প্রয়াত মোস্তাকুর রহমানের ছোট ছেলে। তারা উভয়েই ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রিয়াসাতকে আজ (২৩ মে ২০২৬, শনিবার) ঢাকার মিরপুরে নামাজে জানাজা শেষে বনানী সেনা কবরস্থানে এবং সোপানকে মুন্সীগঞ্জের দেওভোগ মসজিদে নামাজে জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।



