Logo
Logo
×

জাতীয়

টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:৫৭ এএম

টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার (১৭ মে) রাত থেকে ঢাকার বেশকিছু এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়, গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকাল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা ঢাকার সভার-আশুলিয়াসহ বেশকিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো—আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকা।

এছাড়াও এই সময়ে উল্লেখিত স্থানগুলোর আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন