Logo
Logo
×

জাতীয়

ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৪:১৩ পিএম

ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার আগে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। তবে এ সময়ে কোনো আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন