Logo
Logo
×

জাতীয়

দেশের তিন অঞ্চলে ঝড়ের আভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৩:২৩ পিএম

দেশের তিন অঞ্চলে ঝড়ের আভাস

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন