Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোঃ ওবায়েদ উল্যা চৌধুরী ও মোঃ আবুল বসার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৩:৪৮ পিএম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোঃ ওবায়েদ উল্যা চৌধুরী ও মোঃ আবুল বসার

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোঃ ওবায়েদ উল্যা চৌধুরী ও মোঃ আবুল বসার। উভয় কর্মকর্তাই ১৯৯৯ সালের ২৪ মার্চ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। 

ওবায়েদ উল্যা পদোন্নতি পাওয়ার আগে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড—এর মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সুদীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসসহ প্রধান কার্যালয়ের আওতাধীন ব্যাংক পরিদর্শন বিভাগ, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট, ইক্যুইটি অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ফান্ড ইউনিট এবং অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে প্রেষণে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পেশাগত প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে বিভিন্ন বিষয়ে প্রায়োগিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে সম্মানসহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে তিনি কৃতিত্বের সঙ্গে ব্যাংক ম্যানেজমেন্টের উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

আবুল বসার পদোন্নতির আগে বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসে কর্মরত ছিলেন। দীর্ঘ ২৭ বছর কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, এন্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট সহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একজন কষ্ট একাউন্টেন্ট। কর্মজীবন তিনি ফিলিপাইন, থাইল্যান্ড, ভারত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে প্রায়োগিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

রবিবার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ—১ এর পরিচালক মোঃ শহীদ রেজা সই করা অভ্যন্তরীণ আদেশে পদোন্নতির তথ্যটি জানানো হয়। শিগগিরই তাঁদের দপ্তর বণ্টন করা হবে। বাংলাদেশ ব্যাংকের পদোন্নতি নীতিমালা—২০২২ অনুযায়ী শূন্য পদে এ পদোন্নতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক এর সর্বোচ্চ পদোন্নতিযোগ্য পদ। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর পদে সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন