Logo
Logo
×

জাতীয়

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০১:৫৪ পিএম

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার এ আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জানান, অনুমতি পেলে মামলার ন্যায়বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হিসেবে সহযোগিতা করতে প্রস্তুত।

একই দিনে তার জামিন আবেদনও শুনানি হয়। তবে শুনানি শেষে ট্রাইব্যুনাল জামিন আবেদন নামঞ্জুর করে।

এর আগে গত ৩১ মার্চ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবন থেকে আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা জেলার বাসিন্দা। কর্মজীবনে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং পরবর্তীতে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন