Logo
Logo
×

জাতীয়

বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৩:৩৮ পিএম

বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষ দিকে শুরু হবে এবং তা সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগবে। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক কারাগারে থাকবেন না। ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এ বছর ডেঙ্গুর প্রকোপ তেমন বাড়বে না, তবে জনগণকে সচেতন থাকতে হবে।

হামের টিকা প্রসঙ্গে তিনি জানান, প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা ৮৯ শতাংশ। কয়েক দিনের মধ্যে শতভাগ শিশু টিকা পাবে। তবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৩০০ শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ৫২ জনের এবং সন্দেহভাজন হাম রোগে মৃত্যু হয়েছে ২৫৯ জনের।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। এছাড়া তিনি স্বীকার করেন, দেশে জঙ্গিবাদের অস্তিত্ব রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন