পশ্চিমবঙ্গে পুশইন হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০২:২০ পিএম
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশইনের ঘটনা ঘটলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (৫ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে ভারত।
তিনি জানান, জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন বা ভারত সফরে যেতে পারেন। এ সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।



