Logo
Logo
×

জাতীয়

উত্তর-পূর্বাঞ্চলের সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০২:৫৩ পিএম

উত্তর-পূর্বাঞ্চলের সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার (৪ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

পাউবো জানায়, নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টার তথ্যানুযায়ী, হাওর বেসিনের তিন জেলার সাত নদীর আটটি স্টেশন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জের নলজুর নদী জগন্নাথপুরে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপরে, নেত্রকোনার ধনু-বাউলাই নদী জারিয়াজঞ্জাইলে ৮ সেন্টিমিটার ওপরে, সোমেশ্বরী নদী কলমাকান্দায় ৫০ সেন্টিমিটার ওপরে, ভুগাই-কংশ নদী জারিয়াজঞ্জাইলে ৬৭ সেন্টিমিটার ওপরে, মগরা নদী নেত্রকোনায় ৭৯ সেন্টিমিটার এবং আটপারায় ২৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

হবিগঞ্জের কালনি নদী আজমিরিগঞ্জে ১০ সেন্টিমিটার এবং সুতাং নদী সুতাং রেলব্রিজে ৮৩ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে রয়েছে। সুনামগঞ্জের হাওরাঞ্চলে নদীগুলোর পানির স্তর ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে ধীরে বাড়ছে।

এদিকে ভারতের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, মেঘালয় ও আসামে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন