Logo
Logo
×

জাতীয়

জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকার প্রধানমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:২১ পিএম

জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, নির্বাচনি ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সব বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা ও দক্ষতাই জনপ্রশাসনে পদায়ন ও বদলির মূলনীতি হবে। দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। তিনি উল্লেখ করেন, জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ এবং সরকার কিংবা কোনো পদই স্থায়ী নয়।

দারিদ্র্য ও বেকারত্ব বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলেও জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার সমাধানের পথ খোঁজা হচ্ছে। তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে সচিবালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে যান প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওতাধীন সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় বিষয়ে আলোচনা হয়। অধিবেশন শেষে জেলা প্রশাসকরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন