ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সামাজিক সুরক্ষা জোরদার করবে: হাসান আহমেদ চৌধুরী কিরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:৩৫ পিএম
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি বর্তমান আর্থিক পরিস্থিতি মোকাবেলায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রম্নতি অনুযায়ি এ ধরনের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নিমোর্হভাবে অব্যাহত রাখা উচিত। গতকাল (০২ মে ২০২৬, শনিবার) রাজধানীর এফডিসিতে বৈশি^ক পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় বাড়া নিয়ে এক ছায়া সংসদে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এই মন্তব্য করেন।
জনাব কিরণ আরো বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যা বর্তমান সরকারের সাহসী উদ্যোগ। আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে পর্যাপ্ত বরাদ্দ রাখা উচিত। তবে সুবিধাভোগী নির্বাচনে যাতে কোন রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি না থাকে সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে। বিগত শাসনামলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে অনেক অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ছিলো। সরকারের সদিচ্ছা থাকলে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অর্থায়নের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব বলে উল্লেখ করেন জনাব কিরণ।
তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ^বাজারে পণ্যের দাম ও দেশে জ¦ালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় জীবনযাত্রার ব্যয় বাড়ছে। বৈশি^ক মন্দা পরিস্থিতিতে সরকারের উপর অহেতুক চাপ সৃষ্টি না করে কিভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা যেন সহনশীল রাখা যায় তার জন্য রাজনৈতিক ঐক্য দরকার। এর জন্য সরকার ও বিরোধীদল কেউ কাউকে ব্যর্থ করার চেষ্টা না করে অতীত ইতিহাস থেকে অভিজ্ঞতা গ্রহণ করে দেশ পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংকটকালে একটি জনবান্ধব, ব্যবসাবান্ধব, সাবধানী, টেকসই, সুষম ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়ন করার তাগিদ দেন তিনি। যাতে নিম্ন মধ্যবিত্তের উপর কোন চাপ তৈরি না হয়, জনভোগান্তি না বাড়ে, দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে, কর্মসংস্থান তৈরি হয় ও বিনিয়োগ বাড়ে।



