Logo
Logo
×

জাতীয়

মহান মে দিবস পালিত

শ্রমিক অধিকার ও ৮ ঘণ্টা কর্মঘণ্টার ইতিহাস স্মরণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০২:০৯ পিএম

শ্রমিক অধিকার ও ৮ ঘণ্টা কর্মঘণ্টার ইতিহাস স্মরণ

আজ শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে ও বিশ্বজুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস। শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিবসটি উদযাপন করছে।

একইসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, ন্যায্য মূল্য এবং দৈনিক সর্বোচ্চ আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে আত্মত্যাগ করা শ্রমিকদের স্মরণে এই দিনটি পালিত হয়। তাদের সেই সংগ্রাম ও আত্মাহুতির স্বীকৃতিস্বরূপ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মে দিবসকে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালন করা হয়।

দিবসটির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে বিশেষ লেখা প্রকাশ ও অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। বিশ্বজুড়ে প্রায় ৮০টি দেশে এটি জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়, আর আরও অনেক দেশে বেসরকারিভাবে এ দিবস উদযাপিত হয়।

মে দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি শ্রমিক শ্রেণির জীবনে বড় পরিবর্তন এনেছে। এর ফলে শ্রমঘণ্টা কমে দৈনিক আট ঘণ্টায় নেমে আসে এবং শ্রমিকরা ধীরে ধীরে তাদের ন্যায্য অধিকার আদায়ে সক্ষম হন। মালিক-শ্রমিক সম্পর্কেও আসে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

এই আন্দোলনের ধারাবাহিকতায় বিশ্বজুড়ে সামাজিক পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হয়। শ্রেণি-বৈষম্য পুরোপুরি দূর না হলেও মে দিবসের ঐতিহাসিক সংগ্রাম শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন