Logo
Logo
×

জাতীয়

সাত জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম

সাত জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের

দেশের সাত জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পটুয়াখালীতে চারজন, জামালপুরে দুইজন, বরগুনায় দুইজন, ময়মনসিংহে একজন, বাগেরহাটে একজন, রংপুরে একজন এবং রাজবাড়ীতে একজন রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে চারজন নিহত হন। একই সঙ্গে গত দুই দিনে বজ্রপাতে অর্ধশতাধিক গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। জামালপুরের ইসলামপুরে পৃথক ঘটনায় দুজন মারা যান। বরগুনায় এক জেলে ও এক কৃষক বজ্রপাতে প্রাণ হারান।

ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে এক যুবক নিহত হন। বাগেরহাটে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়। রংপুরের তারাগঞ্জে খড়ি সংগ্রহ করতে গিয়ে এক গৃহবধূ বজ্রপাতে মারা যান। রাজবাড়ীতে সকালে বাজারে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ হারান এক যুবক।

স্থানীয় প্রশাসন ও পুলিশ এসব মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে। নিহতদের পরিবারকে মানবিক সহায়তা প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন