Logo
Logo
×

জাতীয়

১০০ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৫ পিএম

১০০ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়

আজ রাত ১১টার পর থেকে সারাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। এই ঝড়ে ঘণ্টায় বাতাসের গতি ১০০ কিলোমিটারেরও বেশি হতে পারে। পাশাপাশি তীব্র বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাত দুইটা থেকে সকাল ছয়টার মধ্যে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

তিনি সতর্ক করে বলেন, পদ্মা, মেঘনা ও যমুনা নদী অঞ্চলের ওপর দিয়ে ঝড়টি অতিক্রম করতে পারে। এতে এসব নদীপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ, নৌযান ও ছোট কার্গো জাহাজ মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। ঝড়ের কবলে পড়ে নৌযান ডুবে যাওয়া কিংবা বজ্রপাতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

গবেষক পলাশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে বলেন, আজ রাত ১১টা থেকে অন্তত সকাল ৮টা পর্যন্ত দেশের প্রধান নদীপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। বিশেষ করে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী এবং দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী নৌযান চলাচল বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন