Logo
Logo
×

জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় যুক্ত হলো।

কেন্দ্রটির স্বাভাবিক আয়ুষ্কাল হবে ৬০ বছর। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও মেরামতের মাধ্যমে আরও ৩০ বছর পর্যন্ত আয়ু বাড়ানো সম্ভব। সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ বছর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে এই কেন্দ্র।

প্রথম ইউনিটের চুল্লিতে বিক্রিয়ার জন্য প্রয়োজন ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল। প্রতিটি বান্ডেলে রয়েছে ১৫টি ইউরেনিয়াম রড। বাংলাদেশ দুই বছর আগে ১৬৮টি বান্ডেল সংগ্রহ করেছে, যার মধ্যে ১৬৩টি ব্যবহার হবে এবং বাকি ৫টি সংরক্ষণে রাখা হবে।

সব বান্ডেল স্থাপন করতে সময় লাগবে ৪০ থেকে ৪৫ দিন। এরপর নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় উৎপন্ন তাপে পানি বাষ্পে পরিণত হবে এবং সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে। একবার জ্বালানি লোড করলে তা দিয়ে টানা দেড় বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এরপর একসঙ্গে পুরো জ্বালানি পরিবর্তন না করে এক-তৃতীয়াংশ করে বদলানো হবে।

জ্বালানি লোডিংয়ের পর শতাধিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে হবে। সব ধাপ সফলভাবে শেষ হলে কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে। রূপপুর প্রকল্পের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন