Logo
Logo
×

জাতীয়

নারীদের জন্য এলপিজি কার্ড সেবা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম

নারীদের জন্য এলপিজি কার্ড সেবা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি কার্ড সেবা চালু করা হবে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, “রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা।” তিনি আরও জানান, উলাশী খালে পানি আসলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন।

সফরসূচি অনুযায়ী, শার্শায় খাল খনন উদ্বোধনের পর আয়োজিত পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দিনশেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখেন তিনি।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। গত তিন মাসে এটি তার দ্বিতীয় সফর; এর আগে ২ ফেব্রুয়ারি তিনি যশোরে নির্বাচনি জনসভায় অংশ নিয়েছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন