Logo
Logo
×

জাতীয়

গ্রামাঞ্চলে অকটেন-ডিজেল সরবরাহ বন্ধ, বাড়ছে ভোগান্তি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ এএম

গ্রামাঞ্চলে অকটেন-ডিজেল সরবরাহ বন্ধ, বাড়ছে ভোগান্তি

ছবি : সংগৃহীত

প্রান্তিক পর্যায়ে দীর্ঘদিনের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তেল সরবরাহ বন্ধ থাকায় সেচযন্ত্র ও যানবাহন মালিকরা শহরের পাম্পে ভিড় করছেন। এতে পাম্পে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে এবং অতিরিক্ত তেল কেনা ও মজুত করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

দেশে তেল সরবরাহের তিন ধাপ রয়েছে—কোম্পানি থেকে পাম্পে, প্যাক পয়েন্ট ডিলারের মাধ্যমে এবং সাব-ডিলারদের মাধ্যমে গ্রামীণ এলাকায়। যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমেই বন্ধ হয়ে যায় সাব-ডিলারদের বিক্রি এবং প্যাক পয়েন্ট ডিলারদের কাছে সরবরাহ কমে যায়। ফলে গ্রামাঞ্চলে তেল পাওয়া যাচ্ছে না।

বরগুনা, ঝালকাঠি ও বরিশালের বিভিন্ন উপজেলার ডিলার ও দোকানিরা জানিয়েছেন, আগে নিয়মিত তেল পাওয়া যেত, কিন্তু এখন সপ্তাহে কয়েকশ লিটারও পাওয়া যাচ্ছে না। অনেক এলাকায় তেল কিনতে ৩০-৪০ কিলোমিটার দূরে শহরে যেতে হচ্ছে। এতে লিটারপ্রতি ৪০-৫০ টাকা বেশি দিয়ে বাইকারদের কাছ থেকে তেল কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা।

সরকারি অভিযানে গ্রাম পর্যায়ে সাব-ডিলারদের কাছ থেকে বিপুল পরিমাণ তেল উদ্ধার হওয়ায় অনেকেই ব্যবসা বন্ধ করে দিয়েছেন। ফলে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তেলশূন্য পরিস্থিতি তৈরি হয়েছে।

পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বিধান মেনে বৈধ ডিলারশিপ ছাড়া তেল বিক্রি করা যায় না। তবে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় ভবিষ্যতে প্যাক পয়েন্ট ডিলারশিপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ অবস্থায় শহরের পাম্পগুলোতে চাপ বাড়ছে এবং গ্রামীণ জনগণ তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন