Logo
Logo
×

জাতীয়

তনু হত্যা মামলার ফরেনসিক চিকিৎসকের বিদেশে পালানোর চেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম

তনু হত্যা মামলার ফরেনসিক চিকিৎসকের বিদেশে পালানোর চেষ্টা

ছবি : সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রায় ১১ বছর পর মামলার অন্যতম সন্দেহভাজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান সম্প্রতি গ্রেফতার হয়েছেন। এরই মধ্যে ফরেনসিক রিপোর্ট প্রদানকারী চিকিৎসক ডা. কামাদা প্রাসাদ সাহা বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

তনুর বাবা ইয়ার হোসেন জানিয়েছেন, ডা. কামাদা প্রাসাদ বিদেশে যাওয়ার জন্য এনওসি নেওয়ার চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, তনুর শরীরে আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ উল্লেখ না করে ভুয়া রিপোর্ট দিয়েছিলেন কামাদা সাহা। দ্বিতীয় ময়নাতদন্তেও হত্যার সুস্পষ্ট কারণ এড়িয়ে গিয়ে ভিকটিমকে দোষারোপ করার চেষ্টা করেন তিনি।

ইয়ার হোসেন বলেন, “ডা. কামাদা খুনিদের বাঁচানোর জন্য ফরেনসিক রিপোর্ট পাল্টে দিয়েছিল। সে আমাদের সহযোগিতা করেনি। এখনই তার এনওসি স্থগিত করে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে।” তিনি আরও জানান, এ বিষয়ে আদালতে আবেদন করবেন।

বর্তমানে ডা. কামাদা প্রাসাদ সাহা খুলনা মেডিকেল কলেজের ট্রেজারার হিসেবে কর্মরত আছেন। অভিযোগ রয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইতে চান।

তবে তার মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, “আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। হত্যাকাণ্ডে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন