Logo
Logo
×

জাতীয়

মানহানি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আমির হামজা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ এএম

মানহানি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আগাম জামিনের আবেদন করেছেন। এজন্য সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি সশরীরে হাইকোর্টে উপস্থিত হন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ২১ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে আদালতে হাজির হওয়ার জন্য তাকে সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তার অভিযোগে বলা হয়, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে আমির হামজা গুরুতর মানহানিকর মন্তব্য করেছেন। একই সঙ্গে ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এ কারণে তিনি দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন