Logo
Logo
×

জাতীয়

লোডশেডিং বেড়ে দুর্ভোগে চরমে, যা বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৬ এএম

লোডশেডিং বেড়ে দুর্ভোগে চরমে, যা বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তীব্র গরমের সঙ্গে লোডশেডিং বেড়ে যাওয়ায় সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। শিল্প উৎপাদন, কৃষি ও দৈনন্দিন জীবনে এর বিরূপ প্রভাব পড়ছে। তবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, লোডশেডিংয়ের মাত্রা শিগগিরই সহনীয় পর্যায়ে নেমে আসবে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল থেকে আদানি পাওয়ারের আমদানিকৃত বিদ্যুৎ পুনরায় পাওয়া যেতে পারে। এছাড়া বাঁশখালির এসএস পাওয়ার আইপিপি প্ল্যান্ট থেকে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে ২৮ এপ্রিল থেকে। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা জানিয়েছেন, ওইদিন থেকে প্রায় ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। আরএনপিএন-এর বন্ধ ইউনিট চালু হলে মে মাসের প্রথম সপ্তাহে প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।

প্রতিমন্ত্রী অমিত বলেন, আদানি পাওয়ার ও বাঁশখালির এসএস পাওয়ার প্ল্যান্টে সমস্যা থাকলেও তাদের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, সপ্তাহ খানেকের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলে এবং জ্বালানি সংকট নিরসন না হলে লোডশেডিং পুরোপুরি কাটানো সম্ভব নয়। জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল করলে লোডশেডিং কমানো সম্ভব হলেও এতে ব্যয় বহুলাংশে বেড়ে যাবে। বর্তমানে বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, যা বাড়তে বাড়তে ৬০ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।

তিনি উল্লেখ করেন, ফার্নেস অয়েল নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে চাইলেই বাড়তি উৎপাদন করা সম্ভব নয়। ফলে বিদ্যুৎ সংকট মোকাবিলায় ধৈর্য ধরতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন