Logo
Logo
×

জাতীয়

সুনামগঞ্জ ও সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আজ সংবাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ এএম

সুনামগঞ্জ ও সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আজ  সংবাদ

সঞ্চালন লাইনের জরুরি মেরামত ও উন্নয়ন কাজের কারণে আজ শনিবার (২৫ এপ্রিল) দেশের কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলা এবং সিলেট মহানগরীর বেশ কিছু এলাকা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দিরাই আবাসিক প্রকৌশলীর কার্যালয় জানিয়েছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুত সংযোগ চালু করা হবে। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এদিকে সিলেট মহানগরীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতায় উন্নয়নকাজের জন্য সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট ও আশপাশ।

এছাড়া বিমানবন্দর ১১ ফিডার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বিদ্যুৎ থাকবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কার কাজ শেষ হওয়ামাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের সহযোগিতা ও ধৈর্য কামনা করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন