Logo
Logo
×

জাতীয়

তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, ২৬ এপ্রিল থেকে স্বস্তির সম্ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম

তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, ২৬ এপ্রিল থেকে স্বস্তির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা চার দিন ধরে চলমান তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। তবে এই পরিস্থিতি আরও দুদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগামী ২৬ এপ্রিল থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করতে পারে। একই সঙ্গে ২৭ এপ্রিল থেকে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা গরম থেকে স্বস্তি এনে দিতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ এপ্রিল রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি ও বিদ্যুৎ চমকানো।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ এবং অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এতে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন