Logo
Logo
×

জাতীয়

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে এলো ৭ হাজার টন ডিজেল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৩ পিএম

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে এলো ৭ হাজার টন ডিজেল

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালিগড় রিফাইনারি ফুয়েল টার্মিনাল থেকে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এ চালান পৌঁছায়।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী রবিউল আলম জানান, চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে ২০ এপ্রিল থেকে ভারতের শিলিগুড়ি নুমালিগড় টার্মিনাল থেকে এ ডিপোতে জ্বালানি তেল আসছে।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহে আরও পর্যাপ্ত পরিমাণ তেল আসবে বলে আশা করছে ডিপো কর্তৃপক্ষ।

চলতি এপ্রিল মাসে পাইপলাইনের মাধ্যমে ৪৪ হাজার টন ডিজেল আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে মার্চ মাসে তিন দফায় ২২ হাজার টন ডিজেল এসেছে। চলতি মাসে ইতোমধ্যে চারটি চালানের মাধ্যমে ২৫ হাজার টন ডিজেল এসেছে—এর মধ্যে ১৯ এপ্রিল ৫ হাজার টন এবং ১১ এপ্রিল ৮ হাজার টন ডিজেল পৌঁছেছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন