বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনকে পিবিআইতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে এবং রংপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ মোজাম্মেল হক।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



