Logo
Logo
×

জাতীয়

৭ নভেম্বর জাতীয়ভাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম

৭ নভেম্বর জাতীয়ভাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

প্রতি বছর ৭ নভেম্বর জাতীয়ভাবে পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ দিবসটিকে সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (২১ এপ্রিল) জারি করা নতুন পরিপত্রে এ সংশোধন আনা হয়।

পরিপত্রে বলা হয়েছে, প্রতি বছর ৭ নভেম্বর দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগের গত ১১ মার্চ জারি করা পরিপত্রে তালিকাভুক্ত দিবসগুলোর মধ্যে যথাস্থানে এটি সন্নিবেশিত হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১১ মার্চ প্রকাশিত পরিপত্রে ৭ নভেম্বরকে জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। আওয়ামী লীগ সরকারের সময়েও এ দিবসের কোনো স্বীকৃতি ছিল না।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী-জনতা বিপ্লবের স্মরণে পালিত হয়। কর্নেল (অব.) আবু তাহেরের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। বিএনপি সরকারের আমলে এ দিন সরকারি ছুটি হিসেবে পালিত হতো। তবে আওয়ামী লীগ এ দিনটিকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করে, কারণ বিপ্লবীদের আক্রমণে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা খালেদ মোশাররফসহ কয়েকজন নিহত হন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন