Logo
Logo
×

জাতীয়

সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া বাড়ানো যাবে না: মালিক সমিতির নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম

সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া বাড়ানো যাবে না: মালিক সমিতির নির্দেশ

ছবি : সংগৃহীত

ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসভাড়া বাড়াতে পারবে না পরিবহণ মালিকরা—এমন নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।

তবে সমিতি পরিবহণ খাতের সংকটের বিষয়টিও তুলে ধরেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহণ পরিচালনা ব্যয় অনেক বেড়েছে। পাশাপাশি ডলারের দাম বাড়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও আকাশচুম্বী হয়েছে।

এই পরিস্থিতিতে পরিবহণ খাতকে লোকসান থেকে রক্ষা করতে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয় করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে মালিক সমিতি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন